প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদকে আজ আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
‘বন্ধ হোক শিশুশ্রম, শিক্ষার আলোয় ভরে উঠুক শিশুর জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু ফোরাম ও স্থানীয় জনগণের সহযোগিতায় জেলার বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা।
প্রধান অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বক্তব্যে বলেন, আমরা সরকারিভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর, দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছি। আমাদের এই ধরনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগিতা করে আসছে। ওয়াল্ড ভিশন বাংলাদেশের জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ এলাকাকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত শতভাগ কার্যকর করতে সক্ষম হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আগামীতে আমরা যেন ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পর্যায় ক্রমে জনসচেতনামূলক কার্যক্রম ও উঠান বৈঠকের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা সব কয়টি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে পারি এই প্রত্যাশা সবার কাছে করেছি।
ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি সেবাস্তে কিউলেস জানান, আমরা এই ইউনিয়নটিকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত রাখতে জনসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাব। যাতে পুনরায় এই ইউনিয়নটিতে এ ধরনের কার্যক্রম শুরু না হয়। সেই বিষয়টি বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। সেই সাথে আগামীতে বীরগঞ্জ উপজেলার সব কয়টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে পারি। এজন্য এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা বলেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এই জেলার সাতোর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে বাল্যবিবাহ এবং শিশু শ্রমের বিষয় সচেতন করতে সকলকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছে। ফলে এই ইউনিয়নের বসবাসরত নাগরিকরা এ ধরনের কাজে বিরোধিতা করে আসছেন। গত ৬ মাসে এই ইউনিয়নে কোন বাল্যবিবাহ হয়নি। অপ্রাপ্ত বয়সের শিশুরা এখন স্কুলগামী এবং পড়াশোনায় মুখী হয়েছে। এই ইউনিয়নের শিশুদের পড়াশোনার জন্য ওয়ার্ল্ড ভিশন তাদের সব ধরনের উপকরণ সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই শিশুশ্রম বন্ধ করা সম্ভব হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন