প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক হুইপ এবং বরিশাল-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ‘জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদ’ এর পক্ষ থেকে।
গতকাল শুক্রবার রাত ১০টায় নগরীর কাউনিয়া সাধুর বটতলাস্থ সংসদ সদস্যের বাসভবনে সংগঠনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিলেন।
দৈনিক ভোরের আকাশের বরিশাল ব্যুরো প্রধান মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ‘বরিশাল বার্তা’র সম্পাদক-প্রকাশক আলহাজ্ব নুরুল আমিন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট রফিকুল ইসলাম শাহীন, উপদেষ্টা ও দৈনিক ডেসটিনির ব্যুরো প্রধান কাজী জাহাঙ্গীর, উপদেষ্টা সাইফুল ইসলাম মাসুম এবং উপদেষ্টা কবির হাওলাদার।
এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক প্রভাতী বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. নুরে আলম, সহ-সভাপতি ও দি কান্ট্রি টুডের স্টাফ রিপোর্টার কাজী ওয়াহিদ মুরাদ, সহ-সভাপতি ও দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মারুফ হোসেন, সহ-সভাপতি ও দৈনিক সংবাদ সংযোগের স্টাফ রিপোর্টার মিরাজ মল্লিক এবং দৈনিক আজকের তালাশ পত্রিকার বার্তা সম্পাদক মো. শাহাদাতসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা তোড়া প্রদানের পর এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এলাকার উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।
মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, "সাংবাদিকরা হলো জাতির বিবেক এবং সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।"
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, "গণমাধ্যম দেশের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সমাজ থেকে দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর করতে বস্তুনিষ্ঠ সংবাদের কোনো বিকল্প নেই।"
তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে গঠনমূলক আলোচনার মাধ্যমে এলাকার টেকসই উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন