প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ০৩/৬/২০২৬ তারিখে, জনৈকা সুলতানা রাজিয়া, পিতা-মৃত আজিজুর রহমান, সাং- পাহাড়পুর, থানার ও জেলার নওগাঁ, থানায় এসে লিখিতভাবে জানায় যে, বেলা অনুমান ১১.০০ ঘটিকায় বাদীনি এবং তার মা মোছাঃ শাহানারা বেওয়া লোহার রড কেনার জন্য কিছু টাকা নিয়ে পাহাড়পুর গ্রামের বাড়ী থেকে বের হয়ে মেইন গেইটে তালা লাগানোর সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী ১) আঃ আলীম (৫০) পিতা- মৃত লহির উদ্দিন, সাং- পাহাড়পুর (প্রামানিক পাড়া), থানার ও জেলার নওগাঁ একটি ধারালো হাসুয়া নিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করে বাদীর নিকট থেকে টাকা সহ ব্যাগ এবং গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনাইয়া নেয়। বাদীর এবং তার মায়ের ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে আসলে আসামি ধারালো হাসুয়া দিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত ছিনতাইকারীকে গ্রেফতার করার উদ্দেশ্যে সদর থানার একটি বিশেষ টিম প্রেরণ করা হয়। অফিসার ইনচার্জ সদর থানার তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া এবং এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ কয়েক ঘণ্টা বিরামহীন অভিযান পরিচালনা করে স্থানীয় জনসাধারণের সাহায্যে আসামিকে গ্রেফতার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন