মঙ্গলবার, ২০ই জানুয়ারী, ২০২৬ ইং
০৫:৪৯ পি.এম
অর্থনৈতিক গণতন্ত্র ফেরাতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের বিনিয়োগ পরিবেশ তৈরি করতে দলের চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন বলেই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি উল্লেখ করেন, রাষ্ট্র গঠনে বিএনপি যদি পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পায়, তবে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত বিএনপি আয়োজিত ‘অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতিমালা সম্পর্কে নীতিগত কর্মসূচি’ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত আওয়ামী সরকারের সময়ে দেশে ‘অলিগার্ক’ বা প্রভাবশালী চক্রের উত্থান ঘটেছিল। তারা ব্যাংক থেকে শুরু করে দেশের অর্থনীতির প্রতিটি খাতে ব্যাপক লুটপাট করেছে। এর ফলস্বরূপ, দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে এবং বিদেশি বিনিয়োগে এক ভয়াবহ ধস নেমে আসে। বিএনপি ওই নৈরাজ্যের অবসান ঘটিয়ে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সুশাসন প্রতিষ্ঠা করতে চায়।
বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বিএনপির মহাসচিব ঘোষণা দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে একটি স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো সৃষ্টি করবে, যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোনো প্রকার বাধা বা দুর্নীতির শিকার হবেন না।
তিনি আরও বলেন, বর্তমান আধুনিক ও যুব-নির্ভর বিশ্বে তাল মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে পরিকল্পনা তৈরি করেছে, সেটা বাস্তবায়িত হলে বাংলাদেশ এশিয়ায় অর্থনৈতিক সাফল্যের নতুন মাইলফলক সৃষ্টি করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি ও গাজীপুর চা বাগানের ৬০ জন সুবিধাবঞ্চিত চা-শ্রমিক এবং তাদের সন্তানদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। এছাড়া কুলাউড়া পৌর শহর, কুলাউড়া সদরসহ অন্যান্য এলাকায় আরও ৭০ জন শীতার্ত মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়। শীতের কাপড় পেয়ে চা-শ্রমিক সন্তানদের মুখে হাসি ফুটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রথম পর্বে এসব শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল ও শুভসংঘের উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শুভসংঘের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. রজত কান্তি ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সংগঠক সুফিয়ান আহমেদ, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।
প্রধান অতিথি ড. রজত কান্তি ভট্টাচার্য বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায়, দেশ ও জাতির কল্যাণে বসুন্ধরা শুভসংঘ যেভাবে কাজ করছে, সেটি প্রশংসার দাবি রাখে।” তিনি বলেন, শুভসংঘ সমাজের নিম্নস্তরের এবং সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
এদিন দুপুর ১২টার দিকে গাজীপুর চা-বাগানে দ্বিতীয় পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন কুলাউড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল। এছাড়া সমাজকর্মী রিফাত চৌধুরীসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপুর দেড়টায় কালিটি চা-বাগানে তৃতীয় পর্বের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজ শাকিল, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ। তিনি বলেন, “বসুন্ধরা শুভসংঘ মানবতার কল্যাণে যে ভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার।”
কুলাউڑায় এই আয়োজনের ফলে চা জনগোষ্ঠীর মধ্যে শুভসংঘের কার্যক্রম উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। কালিটি চা-বাগানের শিশু শিক্ষার্থীরা শুভসংঘের উপহারের থ্রিডি হুডি পেয়ে আনন্দ প্রকাশ করে জানায়, তারা শীত থেকে রেহাই পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
জানা গেছে, জামায়াতের প্রার্থী প্রত্যাহার করার পর রাঙ্গামাটি সংসদীয় আসনে এখন ৭ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলে উল্লেখ করেছেন রাঙ্গামাটি জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।
তিনি আরো জানান, আগামীকাল সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার কাজ শুরু হবে।
রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের পর এখনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় মোট ৭ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের মধ্যে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের আবুল বাশার (বাদশা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ মোট সাতজন নেতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্দেশ দিয়েছে। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়টি জানান।
তিনি উল্লেখ করেন, এই বিষয়ে একটি চিঠি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) এবং মাওলানা রফিকুল ইসলাম খান নিরাপত্তা প্রদান করার জন্য আবেদন করেছেন।
তাদের সকল আবেদন বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসি কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গৌরনদী উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চলন্ত একটি মিনি ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্র। দের বরাত দিয়ে জানা যায়, সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা মিনি ট্রাকটি সাইকেল চালানো ওই ছাত্রটিকে চাপা দেয়।
এর ফলে ছাত্রটি মারাত্মকভাবে আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত ছাত্রটির বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে শোনা যাচ্ছে।
হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সুমন আহমেদ আকাশ (৩৫), এবং পিতার নাম জাহাঙ্গীর আলম, গ্রাম লুঞ্চি, থানার নাম নড়িয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ