প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া ইউনিয়নের একটি রাবার বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং দুটি এয়ারগান। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এই অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে পশ্চিম দলুইপাড়ার ওই রাবার বাগানে অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, পশ্চিম দলুইপাড়ার একটি রাবার বাগানে কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানে তল্লাশি চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় একটি পুরনো বিদেশি আগ্নেয়াস্ত্র এবং দুটি এয়ারগান পাওয়া যায়।
এসআরবি সিলেট-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার করা অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন