প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইয়াবা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাইনী সেতু সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও দীঘিনালা থানা পুলিশ। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় মো. ফারুক হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ফারুক হোসেন উপজেলার উত্তর মিলনপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।
পরে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন