প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে রাজশাহীতে আঞ্চলিক ডাক জাদুঘরের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাজশাহীর ঘোড়ামারা প্রধান ডাকঘর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জাদুঘরটির।
দেশের ডাক বিভাগের দীর্ঘ ইতিহাস, বিরল ডাকটিকিট (স্ট্যাম্প), ঐতিহাসিক খাম, পোস্টাল সরঞ্জাম এবং ডাকসেবার বিবর্তনের নানা গুরুত্বপূর্ণ নিদর্শন জনসাধারণের জন্য উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রাজশাহী উত্তরাঞ্চলের জেনারেল পোস্টমাস্টার মাহবুব এবং বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, ফিলাটেলি অনুরাগী, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ডাক বিভাগের এই উদ্যোগটি দেশের ডাক ঐতিহ্য সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডাক ব্যবস্থার গৌরবময় ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে জানা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন