প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবলারদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর কে জিততে পারে, এ নিয়ে কথার লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ২০২৬ ব্যালন ডি’অর ট্রফি উঁচিয়ে ধরার প্রতিযোগিতায় নিজের শিষ্যদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন লুইস এনরিকে।
ফুটবলের এই সম্মানজনক ব্যক্তিগত পুরস্কারের বিজয়ী প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্কোয়াড থেকেই আসা উচিত বলে তিনি দাবি করেছেন। এর আগে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিহো নিজের এক শিষ্যকে এগিয়ে রাখার চেষ্টা করেছেন।
আসন্ন ২৬ অক্টোবর লন্ডনে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে একজনের নাম ঘোষণা করবেন আয়োজকেরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফি জেতার পর বর্ষসেরার এই দৌড়ে পিএসজির বেশ কয়েকজন ফুটবলার ভালোভাবেই এগিয়ে আছেন।
পিএসজিতে গত মৌসুমে নজর কাড়ছেন খিচা খিচা কাভারাস্কেইয়া, উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজ। তাদের মধ্যে স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ আলাদাভাবে চোখ কাড়ছেন, যিনি স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জিতে নিজের সাফল্যের ঝুলিকে আরও সমৃদ্ধ করেছেন।
ব্যালন ডি’অর জয়ের ফেভারিট হিসেবে নিজের শিষ্যদের এগিয়ে রাখছেন এনরিকে। মোনাকোর বিপক্ষে পিএসজির তৃতীয় রাউন্ডের লিগ ওয়ান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, “কে ব্যালন ডি'অর জিতবে তা নিয়ে আমার মাথাব্যথা নেই, তবে আমার মতে বিজয়ী হওয়া উচিত পিএসজির কোনো খেলোয়াড়।”
এনরিকে আরও জানান, “আমাদের কাছে সবকিছুই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা সবাই চ্যাম্পিয়নস লিগ জিতেছে, ফাবিয়ান রুইজ বিশ্বকাপ জিতেছেন, আর উসমান দেম্বেলে গত মৌসুমে ব্যালন ডি'অর জিতেছেন। তাই আমার মতে, বিজয়ী হওয়া উচিত পিএসজি থেকেই। এটা আমার মতামত, আর আমি ভুলও হতে পারি।”
কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের কোচ মরিনিহো সরাসরি না বললেও, পরোক্ষভাবে নিজের দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রেখেছিলেন। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স দেখিয়েছেন, তিনিও এই দৌড়ে আছেন। এছাড়া লামিন ইয়ামাল, হ্যারি কেইন, লিওনেল মেসি, রদ্রি এবং মাইকেল ওলিসের মতো তারকারাও রয়েছেন।
এনরিকে আসলে হোসে মরিনহোর কথার জবাবই দিচ্ছিলেন। রিয়াল মাদ্রিদের কোচের মতে, “এই বছরের ব্যালন ডি'অর বিজয়ী অগত্যা পিএসজি বা স্পেন জাতীয় দল থেকেই হতে হবে এমন কোনো কথা নেই।”
গত শনিবার মালাগার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনিহো তাঁর যুক্তি তুলে ধরেন, “এটা ব্যক্তিগত পর্যায়ে দারুণ একটা পুরস্কার। এই পুরস্কার একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ব্যক্তিগত ইতিহাসে জায়গা করে নেয়। খুব উঁচু মানের প্রায় ১২ জন খেলোয়াড় আছে, আর তাদের মধ্যে ৩-৪ জন আমাদের (রিয়াল মাদ্রিদে) আছে।”
“স্পেশাল ওয়ান” আরও বলেন, “আমার মতে, ব্যালন ডি'অর তাদেরই পাওয়া উচিত, যাদের অবসরের পর আমরা চিরকাল মিস করব। আমি ম্যারাডোন, (রোনালদো) নাজারিও, মেসি, জিদান আর মাথেউসকে মিস করি। শুধু চ্যাম্পিয়নস লিগ বা বিশ্বকাপ জেতার কারণে কোনো খেলোয়াড়কে ব্যালন ডি'অর দেওয়া যায় না। চ্যাম্পিয়নস লিগ বিজয়ীকে পুরস্কৃত করতে চাইলে, তাহলে ব্যালন ডি'অর লুইস এনরিকেকে দিয়ে দাও।”
মরিনিহো আরও বলেন, “স্পেনের ব্যাপারে বলতে গেলে, দে লা ফুয়েন্তে অবশ্যই এটা প্রাপ্য। এটাই সর্বোচ্চ সম্মান। বিশ্বসেরা হওয়া আলাদা ব্যাপার, সেটার জন্য পিএসজি বা স্পেন থেকে হতেই হবে এমন নয়। দুই-তিন বা চারজন আছে, আর আমরা জানি তারা কারা। আমরা জানি তারা কোথায় আছে, তারা এখানেই আছে। আমরা জানি এই গ্রীষ্মে ব্যক্তিগতভাবে কে ইতিহাস গড়েছে।”
শেষ পর্যন্ত ‘সোনার বল’ কার হাতে উঠবে সেটাই দেখার অপেক্ষা। ব্যক্তিগত পারফরম্যান্সে সবার থেকে এগিয়ে থাকা কিলিয়ান এমবাপে নাকি দলীয় সাফল্যে পাওয়া অন্য কেউ?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন