প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আকাশচুম্বী ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক এবং নয়জন বিদেশি নাগরিক রয়েছেন। মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।
বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, রিয়াদের আর্থিক জেলার একটি ভবনে অজ্ঞাত বস্তু আঘাত হানার ফলে ১১ জন আহত হন। আহতদের মধ্যে ভারতের দুজন, নেপালের তিনজন এবং মিসরের চারজন নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে। বাকি দুজন সৌদি নাগরিক।
কর্তৃপক্ষ আরও জানায়, খবর পাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মঙ্গলবারের হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চলছে বলেও তিনি উল্লেখ করেন।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক জেলায় এটি দ্বিতীয় হামলা। এর আগে রিয়াদে আরেকটি হামলায় সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ভবনটি দেশের সবচেয়ে উঁচু আকাশচুম্বী স্থাপনা। ওই হামলায় ভবনটির ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছিল।
তবে মঙ্গলবারের হামলায় কোন ভবনটি আক্রান্ত হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে। যদিও তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল পিআইএফের আকাশচুম্বী ভবনটি।
বার্তা সংস্থা এএফপিকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে এলাকায় মাইকযুক্ত একটি গাড়ি থেকে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
তবে সাম্প্রতিক হামলাগুলোর সময় রাজধানীতে সম্ভাব্য হামলার বিষয়ে মুঠোফোনে সতর্কবার্তা পাঠানো হলেও মঙ্গলবার তেমন কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন