প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গতকাল ০৯/৬/২০২৬ তারিখ রাত ২০.৩০ ঘটিকায় নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ এর মোবাইল ফোনের মাধ্যমে জনৈক ব্যাক্তি জানায় যে, নওগাঁ শহরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ১২/১৩ বছরের একটি ছেলে এলোমেলো ভাবে ঘুরাঘুরি করতেছে। সংবাদ প্রাপ্ত হয়ে এসআই মোঃ শাহীন মিয়া'র মাধ্যমে উক্ত ছেলেটি কে উদ্ধার করে থানায় আনার পর জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার নাম-মোঃ মাহফুজুর রহমান,পিতা-মোঃ রনি ইসলাম, সাং-বাগিচা পাড়া,থানা-আক্কেলপুর,জেলা-জয়পুরহাট।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে,ছেলেটির বাবা-মা দিনাজপুরের হিলিতে বসবাস করে। সে আক্কেলপুর দাদা-দাদীর সাথে বসবাস করে স্হানীয় একটি মাদ্রাসায় হাফেজি পড়তো।মাদ্রাসায় তার পড়তে ভালো না লাগায় গতকাল কাউ কে কিছু না বলে হিলিতে তার বাবার কাছে যাওয়ার জন্য আক্কেলপুর এসে ভুলক্রমে ঢাকাগামী ট্রেনে উঠে পড়ে।সান্তাহার জংশনে সে ট্রেন থেকে নেমে নওগাঁয় ঢাকা বাসস্ট্যান্ডে চলে আসে এবং এলোমেলো ভাবে ঘোরাফেরা করতে থাকে।
পুলিশ তাকে উদ্ধার করো তো তাকে থাকা এবং বিশ্রামের ব্যবস্থা করে। পরবর্তীতে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ তার পরিবার এর সাথে যোগাযোগ করে দাদা মোঃ লুৎফর রহমান পিতা-মৃত মাছের,সাং-জালালপুর জোড়া পুকুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট এর জিম্মায় প্রদান করা হয়েছে।
পড়াশোনার ক্ষেত্রে আপনার সন্তানের মতামতকে গুরুত্ব দিন। আনন্দের মাধ্যমে পড়াশোনা করতে হবে। পড়তে হবে, শিখতে হবে, আনন্দের সাথে।শিশুকে নিজ পরিবারের সাথে রাখুন। অপ্রাপ্তবয়স্ক শিশুকে হোস্টেলে এ রাখা উচিত নয়। এতে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। কেননা এই শিশুই একদিন বড় হবে, সুনাগরিক হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন