প্রিন্ট এর তারিখঃ ২৮শে অক্টোবর, ২০২৬ইং; ১২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ২ই জুলাই, ২০২৬ইং; ০৬:১৩ পি.এম
রাজবাড়ীতে দিনে-দুপুরে বাড়িতে দুধর্ষ চুরি নগদ টাকাসহ মালামাল লুট
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামে এক দম্পতির বসতবাড়িতে দিনে-দুপুরে পর পর দুটি চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র দিনের আলোয় ঘরের গ্রিল কেটে ও দরজা ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মূল্যবান ঘড়ি চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাগুলোতে রাজবাড়ী সদর থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। আতঙ্কে দিন পার করছেন পরিবারের দু’টি শিশু সন্তানসহ গৃহকর্তা।
প্রথম গত ১৭ জুলাই পরিবারের বসতঘরে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। সুমন সরদারের স্ত্রী লামিয়া আক্তার (২৮) থানায় দায়ের করেন। অভিযোগে বলেন, ওই দিন সকাল উনি সোয়া নয় টায় তিনি সন্তানদের স্কুলে নিয়ে যান এবং স্কুল শেষে পূর্ব ভবদিয়া গ্রামের এক বান্ধবীর বাড়িতে একটি দাওয়াতে অংশ নেন। বিকেল সাড়ে চার টায় বাড়ি ফিরে তিনি দেখতে পান, অজ্ঞাতনামা চোরেরা বসতঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে। চোরচক্র ঘরের আলমারির তালা ভেঙে ড্রয়ারে থাকা ১২ ভরি ওজনের স্বর্ণের গহনা চুরি করে নিয়ে চম্পট দেয়। যার বাজারমূল্য প্রায় ১৯ লক্ষ ৪০ হাজার টাকা। গত ২৯ জুন দ্বিতীয় দফায় চুরির ঘটনাটি ঘটে। গৃহকর্তা মোঃ সুমন সরদার (৩৭) থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ওই দিন সকাল সাড়ে দশটায় তার স্ত্রী সন্তানদের নিয়ে স্কুলে যান। বিকেল সাড়ে তিনটায় বাড়ি ফিরে দেখেন ঘরের বারান্দার গ্রিল কাটা এবং ভেতরের দরজা ভাঙা। অজ্ঞাত চোরেরা ঘরে ঢুকে আসবাবপত্র এলোমেলো করে একটি মাটির ব্যাংকে রাখা নগদ ১২ হাজার টাকা এবং ১০ হাজার টাকা মূল্যের একটি বিদেশি হাতঘড়ি চুরি করে নিয়ে যায়।
পর পর দুটি চুরির ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ দম্পতি। ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও চোর বা চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারটি রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট এ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারসহ চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশী কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"