প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর পুঠিয়ার একটি পানবরজ চারপাশ ঘিরে রয়েছে সবুজ লতার আচ্ছাদন। এতে বাইরে থেকে সাধারণ বরজের মতোই মনে হয়। কিন্তু ওই বরজের ভেতরেই চলছিল নিষিদ্ধ মাদক গাঁজার চাষ। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে সেই গাছের হদিস উদ্ধার করে র্যাব-৫। বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টা ১০ মিনিটে পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ দল। অভিযানে পানবরজের ভেতর থেকে ছয়টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তারও করা হয় ওই বরজের মালিক মো. সাহাবুর মোল্লা (৩৫)-কে। র্যাব সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় সাড়ে ৮ কেজি এবং প্রতি গাছের উচ্চতা প্রায় ১২ ফুট। দীর্ঘ সময় ধরে নিজের জমির পানবরজে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন সাহাবুর। পরে সেগুলো তিনি স্থানীয় এলাকা এবং অন্যান্য স্থানে বিক্রি করতেন বলেও অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সাহাবুর মোল্লা গাঁজা চাষ ও বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বাণিজ্যিক উদ্দেশ্যেই এসব গাঁজা গাছের চাষ করা হয়েছিল। স্থানীয় জনগণের বক্তব্য অনুযায়ী, পানবরজের ঘন সবুজ আচ্ছাদনের কারণে বাইরে থেকে সহজে বোঝার উপায় ছিল না যে সেখানে মাদক গাছের চাষ হচ্ছে। ফলে বিষয়টি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে ছিল। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানে এ ধরনের সাফল্য স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনলেও প্রশ্ন উঠেছে— পানবরজের আড়ালে এতদিন কীভাবে চলছিল নিষিদ্ধ গাঁজার চাষ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন