প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়া কাপ রাইজিং স্টার্স আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে।
এবারও ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ‘এ’ গ্রুপে স্থান পেয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের পাশাপাশি নেপাল ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। এই টুর্নামেন্টের ফরম্যাট ৫০ ওভারের।
যদিও সবাই ‘এ’ দল নিয়ে অংশ নিচ্ছে, তবে জাতীয় দল নিয়ে মাঠে নামবে নেপাল ও আরব আমিরাত।
কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স অনুষ্ঠিত হবে।
১৯ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে হংকং। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে লড়াই করবে। ২০ নভেম্বর পাকিস্তান-ইউএই এবং ভারত-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পরদিন শ্রীলঙ্কা-হংকং ও বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি ইউএই-নেপাল ম্যাচও অনুষ্ঠিত হবে।
২৩ নভেম্বর আফগানিস্তান-হংকং এবং শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ হবে। ২৪ নভেম্বর ভারত-ইউএই ও পাকিস্তান-নেপাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন