প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে রূপগঞ্জ ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গোলাম দস্তগীর গাজী যেদিন রূপগঞ্জে পদার্পণ করেছে, সেদিন থেকেই মানুষের জায়গা-জমি দখল করার কাজ শুরু করেছেন।
তিনি বলেন, ‘মসজিদ-মাদরাসা এমনকি কবরস্থানের জায়গাও ছাড়েননি।’
শুক্রবার (২৪ জুলাই) জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তৈমুর আলম খন্দকার আরও বলেন, ‘এখানে গাজী টায়ারের কারখানা করতে গিয়ে খুন করিয়েছে। কিন্তু পুলিশ মামলা নেয়নি। যাঁরা প্রতিবাদ করেছেন, পুলিশ তাঁদের দৌড়ানির ওপর রাখছে। এ মাদরাসার জায়গা দখল করে দেওয়াল নির্মাণ করেছে তারা।’
এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত হন।
বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অবৈধ দখলে রয়েছে। জানানো হয়, বিগত শাসনামলে মামলা ও হামলার ভয়ে স্থানীয় বাসিন্দারা গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি।
এ মানববন্ধন মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান এবং হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন