প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ বৃহস্পতিবার ব্যাংককের থাইল্যান্ডে একটি বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো এএফসি অ্যাওয়ার্ডস-২০২৬। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার এএফসির দুটি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে।
প্রথম পুরস্কারটি হলো ‘এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুট ফুটবল (সিলভার)’। দ্বিতীয় পুরস্কারটি হলো ‘এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’।
বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস বাংলাদেশের পক্ষে এই দুটি পুরস্কার গ্রহণ করেন।
এ বছর এএফসির দুটি পুরস্কারের জন্য বাফুফে মনোনীত হয়েছিল এবং উভয় ক্যাটাগরিতে তারা পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে। বাফুফের ধারাবাহিক কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এই অর্জনকে মূল্যায়ন করা হচ্ছে, যা দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর আগে, ২০২৫ সালে বাফুফে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবলের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল। এর ফলে টানা দুই বছর ধরে বাংলাদেশ এএফসির গ্রাসরুটস ফুটবলে স্বীকৃতি অর্জন করল।
একইসাথে, এবার মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতেও বিশেষ সম্মাননা এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন