প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙ্গামাটি, ২ নভেম্বর, ২০২৬ : জেলায় অতিরিক্ত বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে আজ মাসব্যাপী তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিল সার্ভিস’ কর্তৃক আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো.একরামুল রাহাত।
সভায় সভাপতিত্ব করেন হিল সার্ভিসের সভাপতি মিনারা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু সাদাৎ মো. সায়েম, উপদেষ্টা শাহিদা আকতার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ এবং জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে, লে. কর্নেল মো.একরামুল রাহাত বলেন, "প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রম বাড়াতে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাত রোধে তাল বীজ লাগানোর যে কার্যক্রম শুরু করা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই কার্যক্রম সফল করতে সদর জোনের পক্ষ থেকে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।"
আলোচনা সভার পর, জোন কমান্ডার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাল বীজ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
আয়োজকরা বাসস’কে জানিয়েছেন, রাঙ্গামাটি শহরের পাশাপাশি জেলার বিভিন্ন দুর্গম এলাকায়ও তাল বীজ রোপণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন