প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু ঘটেছে। চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০০ জন এবং হামের উপসর্গে ৯২২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে, হামে ও এর উপসর্গে মৃত্যুর মোট সংখ্যা ১ হাজার ২২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে রবিবার (১৩ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়।
বুলেটিনে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯০৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ১৬, চট্টগ্রামে ১৬৬, বরিশালে ৭৮, ময়মনসিংহে ৫৭, খুলনায় ৭৪ এবং রংপুরে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি অবস্থায় ৫ হাজার ৭৭২ জন রোগী রয়েছেন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৯ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন