প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া, ২১ সেপ্টেম্বর ২০২৬ : আজ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জেলা সদরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলা কমপ্লেক্সে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাফিয়া বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, জেলা জাসাসের আহ্বায়ক এনামুল হক জুয়েল, পৌর মহিলা দলের সভানেত্রী রিমিন ফারহানা দিশা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হামদ-নাত, নজরুল সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও আবৃত্তিসহ মোট আটটি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন