প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ আবারো ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে।
এ বিষয়ে সোমবার (১ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান।
এ ব্রিফিংয়ে উল্লেখ করা হয় যে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা সহ প্রতিবেদনের বেশ কিছু তথ্য নিয়ে আপত্তি তোলা হয়েছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কাছে এ বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব দাবির প্রতিক্রিয়ায় স্টিফেন দুজারিক স্পষ্টভাবে জানান যে, মানবাধিকার দপ্তরের প্রকাশিত এই প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার জন্য কোনো কারণ নেই।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষিতে শেষ হওয়ার পর জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিল, যা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহিংসতার তদন্ত শেষে মানবাধিকার দপ্তর এই প্রতিবেদনটি প্রকাশ করে।
ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পর্কে প্রশ্ন করার সময় মুখপাত্র বলেছেন, সদস্য রাষ্ট্র থেকে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। এ ক্ষেত্রে জনগণের অর্থ যাতে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন