প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এটি ঘটেছে সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে আবু মাঝির হাট যাচ্ছিলেন। বিদ্যুৎ অফিস পার হওয়ার পর, ডিবি পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় অস্ত্র হাতে থাকা ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রাইভেটকার থেকে বের হয়ে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেন। এরপর তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে গিয়ে রেখে যায় চক্রটি এবং তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
আবদুর রহমান ইসলামী ব্যাংকের ওই এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবেও কাজ করছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, "১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে।" তিনি আরও জানান, "খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন