প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা টিকটক ভিডিওতে নেতিবাচক কমেন্ট করার কারণে সৃষ্টি হয়েছে। এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) টিকটক ভিডিওতে কমেন্টস করার জেরে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাগর বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা এবং বিরোধের সৃষ্টি হয়। এ সময় দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি সমাধানের জন্য শনিবার সকালে পুলিশ এবং স্থানীয় নেতাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিরোধ নিষ্পত্তি হলেও, বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুপুরের দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে আশুগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং বাজারে উপস্থিত মানুষজন ছুটতে থাকে। দফায় দফায় সংঘর্ষের ফলে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে পুলিশ এসে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, টিকটকে কমেন্টস নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সালিশ বৈঠকও মীমাংসা করা হয়। বৈঠক শেষে পুলিশ চলে আসলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় আশুগঞ্জ বাজারে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন