প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে থানা থেকে যেসব ব্যক্তি প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তাঁদের তথ্যগুলো পাঠাতে বলা হয়েছে।
সোমবার (০২ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলেন যে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার এবং নেটওয়ার্ক ভিডিয়ো রেকর্ডারের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। এছাড়া ট্রেজারি বা থানায় প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাই নিন্মেবর্ণিত তথ্যগুলো আগামী ৮ জুনের মধ্যে [email protected] মেইলে পাঠানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়েছে, সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ) সম্পর্কিত তথ্য। যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি, থানায় থেকে প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও পাঠাতে হবে। সূত্র বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন