প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নড়াইলে দুদিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে সুলতান মঞ্চ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এ উপলক্ষে সকাল ১০টার দিকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুই শতাধিক শিশু এতে অংশ নেয়। তাদের রংতুলিতে বাংলাদেশের পতাকা, ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি ও নৌকাবাইচের দৃশ্য ফুটে ওঠে। এ ছাড়া সাংবাদিক, শিক্ষার্থী ও শৌখিন আলোকচিত্রীদের অংশগ্রহণে একটি আলোকচিত্র প্রদর্শনীও হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাসসহ আয়োজক সংগঠনের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী ও সুলতানপ্রেমীরা। দুদিনব্যাপী এই উৎসবে আরও রয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ খ্যাত সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।
বিডিপ্রতিদিন/কেকে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন