প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পরিচ্ছন্ন পরিবেশ, দৃষ্টিনন্দন সৌন্দর্যায়ন এবং উন্নত নাগরিক সেবার সমন্বয়ে বর্তমানে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ক্যাম্পাস শুধুমাত্র সেবা গ্রহীতাদের জন্য নয় বরং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। সম্প্রতি, ক্যাম্পাস জুড়ে বিভিন্ন উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগের মাধ্যমে এটি কেবল সরকারি দপ্তরের কার্যক্রম পরিচালনার স্থান হতে থেমে নেই, এটি একটি আকর্ষণীয় প্রশাসনিক কমপ্লেক্সেও পরিণত হয়েছে।
উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা বজায় রাখা, সবুজায়ন, কৃষি অফিসে ফুলের বাগান, সুপরিকল্পিত হাঁটার পথ, বসার স্থান এবং সুশৃঙ্খল যানবাহন পার্কিংয়ের সুবিধা প্রদান করা হয়েছে। এর ফলে প্রতিদিন বিভিন্ন সেবা নিতে আসা মানুষ নিঃসন্দেহে সরকারের দপ্তরে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে সক্ষম হচ্ছেন।
সেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান, পূর্বে উপজেলা ক্যাম্পাসের পরিবেশ এতটা আকর্ষণীয় ছিল না। তবে বর্তমানে পরিচ্ছন্ন ও মনোরম একটি পরিবেশে সরকারি দপ্তরে এসে কাজ করতে বেশি ভালো লাগে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমে গেছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলাম মন্তব্য করেন, “একটি সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ যত সুন্দর ও সুশৃঙ্খল হবে, ততই সেবাগ্রহীতাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে।” সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসের বর্তমান রূপ অন্য উপজেলাগুলোর জন্যেও একটি অনুসরণীয় উদাহরণ হতে সক্ষম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা জানান, ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচর্যা, বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে বিভিন্ন পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্ন পরিবেশ দীর্ঘদিন বজায় রেখে সৈয়দপুর উপজেলা ক্যাম্পাসকে আধুনিক, জনবান্ধব ও দৃষ্টিনন্দন প্রশাসনিক কমপ্লেক্স হিসেবে আরও সমৃদ্ধ করা হবে। বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী বলেন, “এক সময় এ উপজেলা পরিষদ ক্যাম্পাস ছিল খোলা মেলা। আজ এটি সুন্দর বাউন্ডারি দেয়াল এবং পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা প্রশংসনীয়।” সাংবাদিক আঞ্জেলো মন্ডল জানান, “নতুন ভবন চালু হলে আরও সৌন্দর্য মন্ডিত হবে ক্যাম্পাস।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন