প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরের সময়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। ওই সময়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের রথযাত্রা উদযাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রথযাত্রা উৎসবের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার উৎসবটি নির্বিঘ্ন করতে নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন।
জেলা পুলিশের পক্ষ থেকে রথযাত্রা যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার জানান, উৎসবকালীন যেকোনো প্রয়োজনে জেলা পুলিশকে পাশে পাওয়ার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন