প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাম খাওয়ার পর ৫ খাবার খেলে বিপদ ডেকে আনতে পারে। ছবি: সংগৃহীত। গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল জাম কেবল স্বাদেই নয়, বরং পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের জন্য উপকারী। বিশেষভাবে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে জামের ভূমিকা অপরিসীম।
তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জামের সঙ্গে কিছু খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা অস্বস্তির মতো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই জাম খাওয়ার সময় বিশেষ কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ।
আচার খাওয়ার আগে সতর্কতা রাখা দরকার। আচার ও জাম—দুটোই অম্লধর্মী খাবার। একসঙ্গে খেলে পাকস্থলীতে অম্লের পরিমাণ বেড়ে যেতে পারে। এর ফলে বুকজ্বালা, অম্বল কিংবা খাদ্যনালিতে জ্বালাপোড়ার সমস্যার সৃষ্টি হতে পারে। তাই জাম এবং আচারের মধ্যে অন্তত এক ঘণ্টার ব্যবধান রেখে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, বেশি খেলেও ওজন বাড়ে না, এর কারণ ও সমাধান অনুসন্ধান করতে হবে। হলুদযুক্ত খাবারও এড়িয়ে চলা উচিত। হলুদ যদিও উপকারী, কিন্তু জামের সঙ্গে খেলে কিছু মানুষের পেটে অস্বস্তি দেখা দিতে পারে। বমিভাব বা জ্বালাপোড়ার সমস্যা সম্ভব হতে পারে। তাই জাম খাওয়ার আগে বা পরে হলুদজাত খাবার খাওয়ার ক্ষেত্রে কিছুটা সময়ের ব্যবধান রাখা ভালো।
ভাজাপোড়া এবং অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া উচিত নয়। জাম তুলনামূলক দ্রুত হজম হয়, কিন্তু ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার হজম হতে বেশি সময় নেয়। ফলে একসাথে খেলে হজমতন্ত্রের ওপর চাপ পড়তে পারে। এতে গ্যাস, পেট ফাঁপা বা ভারী লাগার সমস্যা দেখা দিতেও পারে। বিশেষজ্ঞরা বলছেন, জাম খাওয়ার অন্তত এক থেকে দুই ঘণ্টা পর এসব খাবার খাওয়া ভালো।
জামের পরপরই দুধ খাওয়া উচিত নয়। জাম খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ পান করলে হজমের সমস্যা দেখা দিতে পারে। কারও কারও ক্ষেত্রে গ্যাস, পেটব্যথা বা অস্বস্তি হতে পারে। তাই জাম খাওয়ার পর অন্তত এক থেকে দুই ঘণ্টা বিরতি দিয়ে দুধ পান করার পরামর্শ দেওয়া হয়েছে।
পানি পান করাতেও থাকতে হবে সতর্ক। জাম খাওয়ার পরপরই পানি পান করলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। যা অম্বল বা বদহজমের ঝুঁকি বাড়াতে পারে। তাই জাম খাওয়ার পর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট পানি না খাওয়াই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, জাম অত্যন্ত উপকারী একটি ফল। তবে সঠিক নিয়ম মেনে না খেলে এর উপকারিতার পরিবর্তে হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সঠিক সময়ে ও সঠিকভাবে জাম খেলে এর পুষ্টিগুণ পুরোপুরি উপভোগ করা সম্ভব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন