প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবশেষে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর, যিনি শিখর পাহাড়িয়ার সঙ্গে রয়েছেন। ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে উপস্থিত হয়ে, তিনি সম্পর্কের পাশাপাশি বিয়ের পরিকল্পনাও শেয়ার করেছেন।
তবে, অভিনেত্রী এখনই বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, আরো দুই থেকে তিন বছরের আগে বিয়ের বিষয়ে চিন্তা করছেন না। দীর্ঘদিন ধরে জাহ্নবী ও শিখরের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে নানা আলোচনা চলছে। তবে, দুজনের কেউই আগে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। এবার ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে, করণ জোহর সরাসরি জাহ্নবীকে প্রশ্ন করেন, তিনি কি আনুষ্ঠানিকভাবে শিখরের সঙ্গে সম্পর্কে রয়েছেন?
জবাবে জাহ্নবী বলেন, “আমি সব সময় ভাবতাম, সবাই এ বিষয়ে এত রাখঢাক করে কেন? অবশ্যই আমি চাই না কারো কুনজর পড়ুক। নিজের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তা নিয়েও অতিরিক্ত খোলামেলা হতে চাই না। তবে বিষয়টি এমন নয় যে কেউ কিছু জানতে পারবে না—এমন করে চলতে হবে। এভাবে লুকোচুরি করাটা আমার কাছে একঘেয়ে মনে হয়। বিষয়টি এমন বড় কিছু নয়।” অনুষ্ঠানে জাহ্নবীর বিয়ের পরিকল্পনা নিয়েও প্রশ্ন করেন করণ জোহর।
জবাবে অভিনেত্রী স্পষ্ট করে বলেন, “আগামী দুই থেকে তিন বছরের মধ্যে তো অবশ্যই নয়।” জাহ্নবী আরো জানান, তাঁদের সম্পর্ক বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। চারপাশে অনেকের সম্পর্ক ভেঙে গেলেও তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে ভালো আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন