প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতার কারণে জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা ও মানুষের আস্থা হারিয়েছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, সংস্থাটির প্রতি আস্থা এখন অনেক ক্ষেত্রেই পুরোপুরি ক্ষয় হয়ে গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি এসব কথা বলেন।
আরাগচি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ এবং এর পরবর্তী ঘটনাবলীর মধ্যে তাঁর এবারের নিউইয়র্ক সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন যে, বাস্তবে এখনো যুদ্ধাবস্থা বিদ্যমান রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করে ইরানি জনগণের বৈধতা, অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান তুলে ধরা তাঁদের প্রধান লক্ষ্য।
আরাগচির মতে, এবারের সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ হওয়া জাতিসংঘের ওপর আস্থার সংকট সৃষ্টি হওয়ার প্রমাণ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কার্যকরভাবে বজায় রাখতে ব্যর্থতার কারণে সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, কিছু দেশ নিজেদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক আইন এবং মানবতার সম্মিলিত বিবেকের ঊর্ধ্বে মনে করে এবং নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তি দাবি করে।
আরাগচি আরও জানান, এর ফলে ইসরাইলকে ইচ্ছামতো কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এসব ঘটনায় নীরব রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের এবারের প্রতিপাদ্য হলো ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানও অধিবেশনের শুরুতে সংস্থাটির প্রতি আস্থা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তথ্যসূত্র: আল-জাজিরা, প্রেস টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন