প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা সম্ভব হবে।
আজ বোর্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ১৫ নভেম্বর তারিখে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া এবং ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে।
বিলম্ব ফি ছাড়া ২৪ নভেম্বর এবং পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ ৩০ নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে মোট ২ হাজার ৪৩৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩১৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফি’র অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না এবং যদি অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন