প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
৫ নভেম্বর থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০২৬ টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে; গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা।
বাংলাদেশের মাটিতে দীর্ঘ আট বছর পর ফিরে আসছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ২০২৬ টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ। সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় ভারত-পাকিস্তান ম্যাচের পর রাত ৮টায় ভুটানের বিরুদ্ধে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ গ্রুপ ‘এ’তে অবস্থান করছে। ভুটানের বিপক্ষে খেলার পর ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে তারা। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উন্নীত হবে। গ্রুপ ‘বি’তে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ রয়েছে। ৮ নভেম্বর মালদ্বীপ পাকিস্তানের বিপক্ষে খেলবে এবং ১১ নভেম্বর ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ।
গ্রুপ পর্বের শেষে ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে—প্রথমটি বিকেল ৩টায় এবং দ্বিতীয়টি রাত ৮টা ৩০ মিনিটে। ফাইনালটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর রাত ৮টায়। সূচি অনুযায়ী, টুর্নামেন্টের সব ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের জন্য এবারের আসর বিশেষ তাৎপর্য বহন করছে। সর্বশেষ ২০১৮ সালে দেশের মাটিতে সাফ অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের একমাত্র সাফ শিরোপা এসেছিল ঘরের মাঠে, ২০০৩ সালে। এবার সেই ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্য নিয়ে জামাল ভূঁইয়াদের অভিযান শুরু হবে।
তবে সূচিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নেপাল বর্তমানে ফিফার নিষেধাজ্ঞার কারণে তাদের নাম সূচিতে নেই। নেপাল অংশগ্রহণ করতে পারলে সাফ নতুন সূচি প্রকাশ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন