প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার কয়রায় মাছের ঘেরের বাঁধে গাঁজা চাষের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। এ সময় তার মৎস্য ঘের থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এই ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং কয়রা গ্রামে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১ টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ব্যক্তির মাছের ঘেরে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ঘেরের বাঁধে চাষ করা অবস্থায় চারটি গাঁজা গাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছগুলো উদ্ধার ও জব্দ করে আব্দুল্লাহ মালিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাছ চাষের পাশাপাশি ওই ঘেরের বাঁধে গোপনে গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, "মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আব্দুল্লাহ মালি নামের একজনকে আটক করা হয়েছে।" তিনি আরও জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে কয়রা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন