প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, গোপনে নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার সকালে, জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় উল্লেখ করেন, ‘যারা গোপনে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রাজনৈতিকভাবে মোকাবেলা করার মানে হচ্ছে রাস্তায় মারামারি করা নয়।’
তিনি আরও বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সম্পূর্ণ আইনগতভাবে মোকাবেলা করা হবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে এবং জনগণের তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন