প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘদিন ধরে সোহানা সাবা একমাত্র সন্তানকে ঘিরেই নিজের জীবন সাজিয়েছেন। ব্যক্তিগত জীবনে বিভিন্ন উত্থান-পতনের মধ্যে যাওয়া এই অভিনেত্রীর জীবনে আসছে নতুন অধ্যায়।
প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই তিনি বিয়ে করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা নিজের দাম্পত্য জীবনের কথা জানিয়ে বিষয়টি সামনে নিয়ে আসেন।
সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল, যিনি একজন ব্যবসায়ী। তবে এই অধ্যায় নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না তিনি। তথাপি, স্বামীর সঙ্গে ভালো আছেন—এটুকুই জানাচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’
সাবার এই বক্তব্যের মাধ্যমে তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর প্রকাশ্যে আসে। কিন্তু বিয়ের দিন-তারিখ অথবা স্বামীর সঙ্গে সম্পর্কের বিস্তারিত জানাতে তিনি আগ্রহী নন। বরং নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন এই অভিনেত্রী।
এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে তিনি নিজের মতো করে জীবন এগিয়ে নিয়েছেন।
টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরবর্তীতে বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেন। অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।
এরপর একে একে বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও তিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন।
শুধু দেশের চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকেননি সোহানা সাবা। তিনি ভারতের চলচ্চিত্রেও কাজ করেছেন। দেশটির ‘ষড়্রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় অভিনয় করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন