প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিভাগের স্থানীয় সরকার পরিচালক মো. আজমুল হক ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ মশা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনে কামড়ায় এবং রাতেও কামড়ায়। শুধু পরিষ্কার পানিতে নয়, বরং ময়লা পানিতেও ডেঙ্গু মশার উপস্থিতি দেখা যাচ্ছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির মশক নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আজমুল হক আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। বাড়িঘর, অফিস-আদালতসহ আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজমুল হক। পরে তিনি বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার জঙ্গল ও আবর্জনা পরিষ্কারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিক উজ্জামান মন্তব্য করেন, ডেঙ্গু মশা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এরা দিনে-রাতে সবসময় কামড়ায়। তাই সকলকে সচেতন থাকতে হবে এবং নিজ নিজ অফিস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন