প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের একটি ঝটিকা মিছলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রবিবার (৭ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
স্থানীয় সূত্র অনুসারে, শুক্রবার (৫ জুন) দুপুর ১টার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে ধামশ্রেণী ইউনিয়নের নাওড়া এলাকায় টেংনাকুড়া ব্রিজ সংলগ্ন সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
প্রায় দুই মিনিট ৪০ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা ১৮–২০ জন কিশোর ও তরুণ সড়কে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
এ বিষয়ে উলিপুর উপজেলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর জানান, 'ভিডিওটি তাদের নজরে এসেছে।
এতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার জন্য চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন