প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধার স্বীকৃতি প্রদান করতে গত এক দশক ধরে ধারাবাহিকভাবে মেধাবৃত্তি প্রদান করে আসছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। ২০১৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই শিক্ষাবোর্ড মোট ১ হাজার ৫৭২ জন শিক্ষার্থীকে ৯০ লাখ ৪৯ হাজার টাকার মেধাবৃত্তি প্রদান করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।
বিবৃতিতে জানানো হয়েছে, ১৪৪৭ হিজরি/২০২৬ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির অর্থ সংশ্লিষ্ট বোর্ডগুলোতে পাঠানো হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ নিজ বোর্ড থেকে বৃত্তির অর্থ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আল-হাইআতুল উলয়া আরও জানায়, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ বোর্ডভুক্ত মাদরাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অর্থ সরাসরি আল-হাইআতুল উলয়ার কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন। এজন্য নির্ধারিত ফরম সংগ্রহ করে পূরণ করে, মুহতামিম/নাজিমে তালিমাতের সিল ও স্বাক্ষরসহ আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৪৩৮ হিজরি (২০১৭) সালে ১৩৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ ১৯ হাজার টাকা, ১৪৩৯ হিজরি (২০১৮) সালে ১২৩ জনকে ৭ লাখ ৫৭ হাজার টাকা এবং ১৪৪০ হিজরি (২০১৯) সালে ১৪৩ জনকে ৮ লাখ ৫২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। এরপর ১৪৪১ হিজরি (২০২০) সালে ১৩০ জন শিক্ষার্থীকে ৭ লাখ ৮৮ হাজার টাকা এবং ১৪৪২ হিজরি (২০২১) সালে ১৯৬ জনকে ১০ লাখ ৭৬ হাজার টাকা, ১৪৪৩ হিজরি (২০২২) সালে ১৭২ জন শিক্ষার্থীকে ৯ লাখ ৮৪ হাজার টাকা, ১৪৪৪ হিজরি (২০২৩) সালে ১৩৫ জনকে ৭ লাখ ৬৯ হাজার টাকা, ১৪৪৫ হিজরি (২০২৪) সালে ১৯৬ জনকে ১০ লাখ ৮৬ হাজার টাকা এবং ১৪৪৬ হিজরি (২০২৫) সালে ১৯০ জনকে ১০ লাখ ৫৫ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়।
সবশেষ ১৪৪৭ হিজরি/২০২৬ সালে দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ১৪৮ জন শিক্ষার্থীকে মোট ৮ লাখ ৬৩ হাজার টাকা মেধাবৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ১২২ জন ছাত্র শিক্ষার্থীর জন্য মোট ৬ লাখ ৭১ হাজার টাকা এবং ২৬ জন ছাত্রী শিক্ষার্থীর জন্য মোট ১ লাখ ৯২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মেধাবৃত্তির পরিমাণ অনুযায়ী, প্রথম স্থান অধিকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে। চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত প্রত্যেককে ৭ হাজার টাকা এবং ১১তম স্থান থেকে মেধা তালিকার শেষ পর্যন্ত প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন