প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের বেনাপোলে একটি টাকা লেনদেনকে কেন্দ্র করে সোহাগ হোসেন (৩৫) নামের একজন ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে তিন রাউন্ড গুলি ছুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে অভিযুক্তদের উল্লিখিত করা হলেও, এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি।
শুক্রবার (৫ জুন) রাতে ১০টার সময় বেনাপোল চেকপোস্ট এলাকায় সোহাগ হোসেনের ভাড়া বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। সোহাগ হলেন বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের প্রয়াত হায়দার আলীর ছেলে।
ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ হোসেন বলেন, একই এলাকার ‘আশা’ নামের একজনের কাছে তিনি ব্যবসায়িক লেনদেনের জন্য ৫০ লাখ টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ওই পাওনা টাকা ফেরত চাওয়ায় আশার পক্ষ থেকে তাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হতে থাকে।
সোহাগ জানান, 'শুক্রবার রাতে আমি অফিস থেকে বাসায় ফিরে আসলে, এর কিছুক্ষণ পর ১০ থেকে ১২ জনের একটি সন্ত্রাসী দল আমার বাড়িতে হানা দেয়। তারা ঘরে ঢোকার চেষ্টা করে এবং আমাকে উদ্দেশ্য করে জানালার গ্লাস ও দরজায় তিন রাউন্ড গুলি ছুড়ে চলে যায়। আমি কোনো রকমে ঘরের ভেতরে আত্মরক্ষা করার সুযোগ পেয়ে প্রাণে বাঁচি। এ ঘটনার জন্য থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
এদিকে, ঘনবসতিপূর্ণ এলাকায় রাতে এভাবে প্রকাশ্যে গুলি ছোঁড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ীরা এখন চরম নিরাপত্তা শঙ্কায় ভুগছেন বলে অভিযোগ করছেন। এই হামলার বিষয়ে জানার চেষ্টা করা হলে অভিযুক্ত আশার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলেও, তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, 'খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে ছিটকে পড়া গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত ব্যবসায়িক লেনদেনের বিরোধ থেকেই এই হামলা করেছে।'
ওসি আরও জানান, বাড়ির চারপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন