প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সম্প্রতি হংকংয়ে বাংলাদেশ অ্যাপারেল রোডশো ২০২৬ আয়োজন করেছে। এতে ১৩০ জনেরও বেশি প্রতিনিধি, যার মধ্যে আন্তর্জাতিক ক্রেতা এবং সোর্সিং প্রফেশনালরা অন্তর্ভুক্ত ছিলেন, অংশগ্রহণ করেন। এই আয়োজনে বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা, নতুন সোর্সিং সম্ভাবনা এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরা হয়েছে।
এইচএসবিসি বাংলাদেশ গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের অবস্থান বিশ্বের অন্যতম শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, উদ্ভাবনী প্রযুক্তি, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তনশীল চাহিদাসহ বিভিন্ন বিষয়ের ওপর রোডশোতে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচএসবিসির হেড অব গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং অলিভার টি জোনস। বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং হংকংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর। মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক ‘হোয়াই বাংলাদেশ: লিগ্যাসি অ্যান্ড দ্য ফিউচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সম্মেলনে ‘কেন বাংলাদেশ থেকে পণ্য সোর্সিং করব’ এবং ‘ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ‘দ্য বাংলাদেশ কালেক্টিভ’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পোশাকের বৈচিত্র্য, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতা প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারী ক্রেতা ও উদ্যোক্তাদের মাঝে একটি ফলপ্রসূ নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।
হংকংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর মন্তব্য করেন, তৈরি পোশাকশিল্প আমাদের জাতির প্রাণস্পন্দন ও গভীর অনুরাগের প্রতীক।
এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এখন আর কেবল বিপুল পরিমাণের উৎপাদনের ওপর নির্ভর করে টিকে নেই। আমাদের ভবিষ্যৎ উচ্চমূল্যের উদ্ভাবন, টেকসই ব্যবস্থা এবং অতুলনীয় দক্ষতার ওপর প্রতিষ্ঠিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন