প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৩ অক্টোবর ২০২৬ : ‘হবে সবুজ পৃথিবী, সুন্দর জীবন -যদি করি বৃক্ষরোপণ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শুরু হয়েছে সৌখিন বাগানীদের বৃক্ষমেলা ও প্রদর্শনী- ২০২৬।
পরিবেশবাদী সংগঠন ‘সবুজে হাসি-সবুজে বাঁচি’ এই বৃক্ষমেলা ও প্রদর্শনীর আয়োজন করেছে, যা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলতে থাকবে।
আজ শুক্রবার নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সবুজে হাসি-সবুজে বাঁচি’ সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. আমিরুল খসরু। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার।
সংগঠনের সাধারণ সম্পাদক রানা আকন্দ স্বাগত বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ ও ছাদ বাগানীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাদ বাগানীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এই কারণেই প্রধানমন্ত্রী পাঁচবছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছেন। খুলনা সিটি কর্পোরেশনও নগরীতে পঁচিশ হাজার গাছের চারা রোপণ করেছে এই উদ্যোগের অংশ হিসেবে। এছাড়া একলাখ বৃক্ষের বন তৈরীর জন্য বিকাশের সাথে চুক্তি করা হয়েছে।
বাড়ি নির্মাণের ক্ষেত্রে বৃক্ষরোপণের উদ্দেশ্যে জায়গা রাখা এবং ফ্যাট বাড়ির ছাদে বৃক্ষরোপণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন