প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২৬ অক্টোবর ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান, কেসিসির সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু এবং তার স্বামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
এছাড়া, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভান্ডার এবং তার স্ত্রী ডলি ভান্ডারের বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে, দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল তিনটি মামলা এবং উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান দুটি মামলা দায়ের করেন।
প্রথম মামলায় সাবেক এমপি মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে ৭৫ লাখ ৯০ হাজার টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্য এক মামলায়, আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে এক কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এছাড়া, স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ মালিকানায় রাখার কারণে সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক।
এই মামলায় স্ত্রীর নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তার স্বামী ফারুক আহমেদকেও আসামি করা হয়েছে।
অন্য দুটি মামলায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভান্ডারের বিরুদ্ধে ৭৩ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, স্বামীর অর্জিত এক কোটি ৮ লাখ টাকা মূল্যের অবৈধ সম্পদ নিজ মালিকানায় রেখে ভোগ দখল করার কারণে বিধান কুমারের স্ত্রী ডলি ভান্ডারের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় ডলি ভান্ডার এবং দুটি মামলায় বিধান কুমার ভান্ডারকে আসামি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন