প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা, সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (০৪ জুন) স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে দেশের তিনটি জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার অংশ হিসেবে, হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ধারণ করতে পারবেন। তাছাড়া, বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
হাবিবুল ইসলাম হাবিবের জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে কয়েক মাস যাবৎ ব্যাপক গুঞ্জন চলছিল। ইতোমধ্যে, প্রজ্ঞাপনের আগের দিন বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই খবরটি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার করে। তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন।
হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে সাতক্ষীরার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকাণ্ড এবং সাতক্ষীরা-১ আসন নির্বাচনী এলাকার সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল।
রাজনৈতিক জীবনে তাকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায়, তাকে অভিযুক্ত করা হয়। পরে, ঐ মামলায় আদালতের রায়ে তাকে বিভিন্ন ধারায় ৭০ বছরের সাজা দেওয়া হয়। দীর্ঘ সময় কারাভোগের পর, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
দীর্ঘ রাজনৈতিক ও আইনি অধ্যায়ের পর, এবার স্থানীয় সরকার ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পেলেন। তার নিয়োগে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন