প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪টায় মীরসরাই কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এবং বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য নুরুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী শাসনের ঘাঁতে পিষ্ট হয়েছে। শোষিত ও নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী দল সবসময় রাজপথে সোচ্চার রয়েছে। কোনো অপশক্তিই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন—
আজিজুল রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপি
আশরাফ উদ্দিন, সভাপতি, উপজেলা কৃষক দল
শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন, সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল
এ ছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার পূর্বে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি মীরসরাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের সভাস্থলে এসে শেষ হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন