প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুরের মেলান্দহে প্রতারণার অভিযোগে মোহাম্মদ রাজিব উদ্দিন শেখ (২৬) নামে এক কথিত কবিরাজকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তার কাছ থেকে কথিত ‘কুফরি কালামের নকশা’ ও কুফরি কাজে ব্যবহারের অভিযোগে একটি সামগ্রী উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ডিবি-২-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে মেলান্দহ উপজেলার সরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে রাজিব উদ্দিন শেখকে আটক করা হয়।ডিবি পুলিশের দাবি, রাজিব উদ্দিন শেখ নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাতেন। মানুষের কঠিন ও জটিল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আটক রাজিব উদ্দিন শেখ মেলান্দহ উপজেলার সরুলিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হরমুজ আলী এবং মায়ের নাম রাজিয়া বেগম।এ ঘটনায় উদ্ধার করা সামগ্রী জব্দ করা হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।
ডিবি-২ অফিসার ইনচার্জ (ওসি) মো. সজীব রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন