প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি সোমবার বেলা সাড়ে ১১টায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।
সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপদ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক এবং আসলাম পারভেজ।
সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। প্রধান অতিথি শিক্ষকদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন শিক্ষক বিএম আক্তার হোসেন, অলোক মৃধা, পঙ্কজ কুমার বাইন, বিথীকা ইজারাদার, চন্দনা সরদার, অধীর কৃষ্ণ মণ্ডল, বিষ্ণুপদ সরকার, নাজমুল হক, মাসুদা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। সভায় সোলাদানা ইউনিয়নের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন