প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে আসতে পারেননি সাকিব আল হাসান জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে। কিন্তু তিনি দেশে ফেরার বিষয়ে অনেকবারই মত জানিয়েছেন।
সাবেক সংসদ সদস্য সাকিব তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলাসহ অন্যান্য সব অভিযোগে বিচারের মুখোমুখি হতে আগ্রহী। তবে এজন্য বাংলাদেশ সরকারের কাছে তিনি নিরাপত্তার নিশ্চয়তার দাবি করেছেন।
আসলে সম্প্রতি দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত এক ‘সংবাদ সম্মেলনে’ যুক্ত হওয়ার পর সাকিব এই বক্তব্য দেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হব।’
নিজেকে অন্যায় মুক্ত বলেও জানান সাকিব। ৩৯ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’
বিস্তারিত আসছে...
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন