প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ায় নকল কীটনাশকের বিক্রি বৃদ্ধি পেয়েছে। অবৈধভাবে অনেক ব্যবসায়ী সার মজুত করে অধিক দামে বিক্রি করছেন। এর ফলে জমিতে আগের তুলনায় দ্বিগুণ সার ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না।
তবে, উপজেলা প্রশাসন নকল কীটনাশকের উৎপাদন ও বাজারজাত বন্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র জানাচ্ছে, জমিতে পোকামাকড় দমনে দুবারের পরিবর্তে একই জমিতে পাঁচ থেকে সাতবার পর্যন্ত কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এর ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং ফসলের কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় কৃষকরা লোকসানের আশঙ্কায় রয়েছেন।
কৃষকদের অভিযোগ, একসময় এক বিঘা জমিতে ৩০ কেজি সার ব্যবহার করেই প্রত্যাশিত ফলন পাওয়া যেত। বর্তমানে ৬০ থেকে ৭০ কেজি সার প্রয়োগ করেও আশানুরূপ ফলন মিলছে না। একইভাবে পোকামাকড় দমনে আগের তুলনায় কয়েক গুণ বেশি কীটনাশক ব্যবহার করতে হচ্ছে।
তাদের দাবি, আসল পণ্যের দাম দিয়েও বাজার থেকে নিম্নমানের সার ও কীটনাশক কিনতে হচ্ছে। প্যাকেট কিংবা বোতল দেখে আসল ও নকল পণ্য শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে, নকল ও অবৈধভাবে মজুদ করা সার-কীটনাশকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান চালাচ্ছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করা হয়েছে। গত ১ নভেম্বর নিমতলা বাজারে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে এবং কীটনাশক জব্দ করা হয়েছে। পরদিন গোপালপুরে বিআরপি এগ্রো থেকে প্রায় আট লাখ টাকার পণ্য জব্দ করে প্রশাসন। এছাড়া ৫ নভেম্বর সুলতানপুরে অভিযান চালিয়ে ১৯টি ব্র্যান্ডের সার ও কীটনাশক জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন