প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দৌলতপুর, মানিকগঞ্জে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি ভরাটের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার সময় উপজেলার চরমাস্তুল হাই স্কুলের নিকটবর্তী এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চরমাস্তুল হাই স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় মিজানুর রহমান জুমন অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি ভরাট করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি ভরাটের সত্যতা পাওয়া যাওয়ায় ড্রেজার মালিক মিজানুর রহমান জুমনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে দ্রুত ড্রেজারের পাইপ ও সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানিয়েছেন, জনস্বার্থে এবং অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন