প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকালীন সিলেটে জামায়াত ইসলামীর স্থানীয় শীর্ষ দুই নেতার বাসা বাড়ীতে আগুনে পুড়িয়েছিলো। নেক্কারজনক এমন অগ্নিসন্ত্রাসের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে নগরীর ব্যস্ততম দাঁড়িয়া পাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পারিবারিক বাসার গেইটে আগুন দেয়ার ঘটনা ঘটলো। মিডিয়ায় খবর ছড়িয়ে পড়লেও, মূলত গোপালগঞ্জের অগ্নি সন্ত্রাসীদের অনুসারীদের এহেন কান্ড, সেই বিষয়টি চাপিয়ে রাখা হচ্ছে সুকৌশলে। যদিও আগুন দেয়ার ঘটনায়, সম্প্রীতির শহর সিলেটে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে সর্বত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানামুখী ইঙ্গিতপূর্ণ পোস্ট করছেন নেটিজনরা।
সবচেয়ে অবাক করা বিষয়টি হলো, ঘটনাস্থল থেকে মাত্র কয়েকগজ দুরে অবস্থিত হযরত শাহজালাল (রহ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্র। এমন একটি স্থানে এহেন অগ্নি সন্ত্রাসের ঘটনা, অনেকে মেনে নিতে পারছেন না। তবে পুলিশের দাবী দুর্বৃত্তরা কাপড় বা কাগজ জাতীয় কোনো বস্তু ব্যবহার করে গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। যদিও স্থানীয় কয়েকজনের দাবি, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র বলছে, ঘটনার সময় বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ বাসাটি সিলেটের রাজনীতিক নেতাকর্মীদের অতি পরিচিত। সিলেটে সফরে এলে এ বাসাতে অবস্থান করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ঘটনার পর আগুনের উৎস ও হামলার ধরন নিয়ে স্থানীয় কয়েকজনের দাবি, বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। তবে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, কাপড় বা কাগজ জাতীয় কোনো বস্তুতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনও ধোঁয়াশা।
এদিকে ঘটনার খবর পেয়ে গতকাল সকালে দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "কোনো আগুন লাগেনি, ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় কেউ বোমা সদৃশ কিছু ছুঁড়ে ফেলে চলে গেছে।" তিনি নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের ঈঙ্গিত করে আরও বলেন, "এরা ছিঁচকে চোরের মতো, এদের কোনো সাহস নেই। এসব চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি ঠেকানো যাবে না।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, প্রতিমন্ত্রীর বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। একই সাথে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে কিংবা এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য সামনে আনতে পারিনি সংশ্লিষ্টরা। এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় গেইটে বোমা হামলার ঘটনা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা খুবই ক্ষুব্ধ। তারা বলছেন, স্থানীয় শীর্ষ ও অনেক এমপি রয়েছেন, যারা ফ্যাসিস্ট হাসিনার চিন্থিত সহযোগী ও অনুসারীদের সম্পদ পাহারা দিচ্ছেন। তাদের স্বার্থ রক্ষা করছেন। সেকারনে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের সাথে ভোগী ও সুবিধাভোগী পদস্থ নেতাদের মধ্যে আস্থার সংকট তৈরী হয়েছে। বিএনপির এই নেতারা পলাতক আওয়ামীলীগের সিলেটি নেতাদের ব্যবসা বাণিজ্যের পার্টনার হয়েছেন। তাদের অনুরোধ রাখছেন। মামলা থেকে রক্ষায় সুপারিশ করছেন, কোর্টে লড়ছেন। সরকারের যে কোন সিদ্ধান্ত, শেষার করছেন। তারা বলছেন, ফ্যাসিস্ট নিয়ে কোন মাথা ব্যাথা নেই, পদবীধারাী নেতাদের, কেউ সম্পদের সহযোগী হয়েছেন, কেউ আবার ভোটের পাল্লা বাড়াতে সংযুক্তি রেখেছেন তাদের সাথে। তাদের এ সর্ম্পকের হালখাতা ফ্যাসিস্ট আমল থেকে। ওই সময় নিজের দলের কর্মসূচী ও ভেতরের তথ্যে সরবরাহ করে, নিজেদের সুরক্ষিতও রেখেছিলেন। যেই তৃণমুল নেতাকর্মীরা ১৭ বছর বনে জঙ্গলে ঘুরে মামলার গ্লানি টেনে জুলাই আন্দোলনে রাজপথে জীবনবাজি রেখেছিল, ওই সময় তারা পদবীধারা বা সুবিধাভোগী নেতারা ফ্যাসিষ্টদের সাথে তাল মিলিয়ে সাপ-লুডু খেলেছিলেন নিজ দল বিএনপির সাথে। কিন্তু দিনশেষে তারা আজ দলেও সুবিধাভোগী, একই সাথে পলাতক ফ্যাসিস্টদের কাছের হয়ে লেন-দেনের লোভে আত্নভোলা, স্বার্থপর, চেতনাহীন।
এদিকে, সিলেট বারের আইনজীবি ও অনলাইন অ্যাক্টিভিস্ট মঈনুল হক বুলবুল লিখেছেন, নাদেল, নাসির বা যুবলীগের শামীমের বাসা ও ব্যবসা পাহারায় থাকা নেতাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির দিকে খেয়াল রাখার সময় ও ফুসরত নেই। বিএনপি এমন অসহায়ত্ব সিলেট এর আগে কখনো প্রকাশ পায়নি। শহর থেকে গ্রাম, কত নেতা যে আওয়ামীলীগের ফেলে যাওয়া সম্পত্তির পাহারাদার, এর খবর কি কেউ রাখেন। আর অন্যদিকে এই পাহারাদার শ্রেনী শুধূ পদস্ত নেতা, বাকী সবাই এর দায়ি নয়। যারা মন্ত্রীর বাড়িতে আগুন দিয়েছেন ভোরে, তাদের সবার বাড়ি সিলেটে। কম বেশি সবার পরিচিত। 'এনাফ ইজ এনাফ' এর মানে বুঝলেই এনাসফ।
এছাড়া, সিনিয়র সাংবাদিক রাজু আহমদ লিখছেন, অনেকেই অনেক কিছু পাহারা দিচ্ছেন প্রতিমন্ত্রীর বাসা পাহারা বিহীন কেন? শিরোনামে লিখেছেন, ৫ ই আগস্টের পট পরিবর্তনের পর এই সিলেটে পালিয়ে যাওয়া দলের নেতাদের অনেক স্থাপনায় ভাংচুর শুরু হয়েছিল। পাহারাদার সেজে একদল সামনে এসে দাঁড়ালেন। তাৎক্ষণিকভাবে অনেকেই মনে করেছেন মানবিক দায়িত্ববোধ থেকে তারা এসেছেন। কিন্তু পরে দেখা গেল, না তারা এসেছেন স্বার্থের জন্য। পলাতক নেতাদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা পাহারা দিয়ে নিজেদের আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়েছেন। বিএনপি'র একজন নিবেদিত প্রাণ মহানগর নেতা বললেন, মানবিকতার আড়ালে এ যেন অন্য কিছু। পাহারা দিয়েছেন রক্ষা করেছেন বেশ ভালো কথা। মানুষের সম্মান আর সম্পদ রক্ষা করা নৈতিক দায়িত্ব ও। আপনারা এই দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের মন্ত্রীর বাড়ির সামনেই আগুন? হ্যাঁ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এই সিলেটের কৃতি সন্তান। সিলেট মহানগরের নাভি যেটাকে বলা হয়। সেই জিন্দাবাজার সংলগ্ন দারিয়া পাড়ায় তার বাসা। এই বাসার সম্মুখে আগুন দেয় দুর্বৃত্তরা। কয়েকগজ দূরেই পুলিশের অফিস। যেটা শাহজালাল পুলিশ সেন্টার নামে পরিচিত। মাননীয় মন্ত্রী মহোদয় বৃন্দ, এই শাহজালাল পুলিশ তদন্ত কেন্দ্র আসলে কি করে? তাদের অফিসের ১০ থেকে ১৫ গজ এর মধ্যে একজন প্রতিমন্ত্রীর বাসার সম্মুখে আগুন দিয়ে নির্বিঘ্নে চলে যায় দুর্বৃত্তরা। প্লিজ একটু জিজ্ঞাসা করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন