প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিওনেল মেসি জাতীয় দল ছাড়ার পর, ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনার নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন, যা বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে অনুষ্ঠিত হয়। তিনি উল্লেখ করেন, মেসি এবং নিকোলাস ওতামেন্দির পর, রোমেরো ইতিমধ্যেই দলের তৃতীয় অধিনায়ক হিসেবে পরিচিত ছিলেন।
স্কালোনি বলেন, ‘কুতিই অধিনায়ক হবে। সে আগে থেকেই লিও আর ওতার পরের অধিনায়ক ছিল।’ এছাড়াও, তিনি জানান, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেজও দলের আর্মব্যান্ড পরিধান করার সুযোগ পেতে পারেন।
২৮ বছর বয়সী রোমেরো এর আগে তিনবার আর্জেন্টিনার অধিনায়কত্ব পালন করেছেন। তিনি প্রথমবার আর্মব্যান্ড পরেন ২০২৫ সালে চিলির বিপক্ষে ১-০ গোলের বিশ্বকাপ বাছাইপর্বের জয়ে। এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন।
৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন