প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিজের মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫৩) ১০৫ বছরের কারাদণ্ড এবং ৭০ বেত্রাঘাতের শাস্তি দিয়েছেন মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে তাওয়াউ সেশনস আদালত।
আদালতে অভিযুক্ত ব্যক্তি সাত দফায় ধর্ষণের অভিযোগ স্বীকার করার পর বিচারক আহমাদ ফাইজাধ ইয়াহইয়া তাৎক্ষণিকভাবে এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত অভিযুক্তকে কারাভোগের পুরো সময় কাউন্সেলিং গ্রহণ করতে নির্দেশ দেন। এর পাশাপাশি কারামুক্তির পর তাকে তিন বছর পুলিশের তত্ত্বাবধানে থাকতে হবে।
আদালতের নথি অনুসারে, বর্তমানে ২৫ বছর বয়সী জ্যেষ্ঠ কন্যাকে ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চের মধ্যে তাওয়াউয়ের বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে সাতবার ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৬(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রত্যেকটি অভিযোগের সাজা পৃথকভাবে কার্যকর হওয়ায় এই কারাদণ্ড ১০৫ বছর হয়েছে।
এ সংক্রান্ত তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর মানসিক চাপ সৃষ্টি করে আসছিলেন। তিনি পরিবারের খরচ এবং মেয়ের লেখাপড়ার জন্য নিজের ত্যাগের কথা বারবার মনে করিয়ে দিতেন এবং তাকে হোটেল বুক করতে বাধ্য করতেন। পরে নিজেই সেখানে গিয়ে মেয়েকে ধর্ষण করতেন।
ভুক্তভোগী তদন্তকারীদের জানিয়েছেন, বাবার মানসিক চাপ ও প্রভাবের কারণে তিনি তার নির্দেশ অমান্য করতে পারেননি। এছাড়া তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি পূর্বেই মেয়ের কর্মস্থলের ছুটির সময়সূচি সংগ্রহ করে রাখতেন। এরপর ছুটির দিনগুলোতে হোটেল বুক করতে নির্দেশ দিতেন এবং লাহাদ দাতু থেকে তাওয়াউয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটাতেন। রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি প্রদান করে যে, ঘটনাটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মুহাম্মদ হাইকাল এমডি ইয়াতিন ও উইলদান ফিরদাউস আহমাদ ফাজলি আদালতকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানান। তারা বলেন, নিজের সন্তানকে পরিকল্পিতভাবে যৌন নির্যাতন করা একটি অত্যন্ত জঘন্য অপরাধ। অন্যদিকে, কোন আইনজীবী ছাড়া আত্মপক্ষ সমর্থন করা অভিযুক্ত আদালতের কাছে দয়া প্রার্থনা করে জানান, তিনি লজ্জিত এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ চান। তাই তিনি শাস্তি কমানোর আবেদন জানান।
এটি অভিযুক্তের বিরুদ্ধে প্রথম সাজা নয়। চলতি বছরের ৮ এপ্রিল লাহাদ দাতু সেশনস আদালত নিজ দুই মেয়েকে ধর্ষণের ১১টি অভিযোগে তাকে ১৬৫ বছরের কারাদণ্ড এবং ১১০ বেত্রাঘাতের দণ্ড প্রদান করেছিলেন। ওই মামলায় প্রমাণিত হয় যে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে লাহাদ দাতুর বিভিন্ন স্থানে বর্তমানে ২৫ ও ২২ বছর বয়সী তার দুই মেয়েকে একাধিকবার ধর্ষণ করেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন